গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামে নির্যাতনের শিকার আড়াই বছর বয়সী শিশু মরিয়ম আক্তার অবশেষে মারাগেছে। রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।শিশুকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়ে হাজতে আছেন তার সৎ-মা আলিফা আক্তার (৩০)।
এক মাস শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন থাকার পর শিশুটির মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ।
শিশুর দাদা আফাজ উদ্দিন জানিয়েছেন, শিশুর বাবা মো. মোস্তফা ফকির দীর্ঘদিন ধরে দুবাইয়ে থাকেন। শিশুকে হাসপাতালেভর্তি করার পর থেকে দেশে আসার জন্য বারবার চেষ্টা করেও করোনা পরিস্থিতির জন্য আসতে পারেননি। তাকে মৃত্যুর খবরজানানো হয়েছে।
শিশু মরিয়ম আক্তার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার বাসিন্দা মোঃ মোস্তফা ফকিরের মেয়ে।মোস্তফা গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা গ্রামে জায়গা কিনে বাড়ি করেছেন। সেখানে থাকেন দ্বিতীয় স্ত্রী আলিফাআক্তার। মোস্তফা ফকিরের প্রথম স্ত্রী সংসার ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রীর সন্তানমরিয়মকে দ্বিতীয় স্ত্রীর কাছে রেখে সম্প্রতি মোস্তফা বিদেশে গিয়েছিলেন। এরপর ওই শিশুকে নির্যাতনের অভিযোগ ওঠে সৎমাআলিফা আক্তারের বিরুদ্ধে। নির্যাতনের অভিযোগে শ্রীপুর থানায় মামলা হয়। শিশুর দাদা আফাজ উদ্দিন বাদী হয়ে মামলাটিকরেন। গত ১৪ আগস্ট আসামি হিসেবে আলিফা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, হাসপাতালে শিশুটির চিকিৎসাচলছিল। নির্যাতনে পায়ুপথ ও যৌনাঙ্গে সংক্রমণ তৈরি হয়ে ঘা ছড়িয়ে পড়েছিল পুরো শরীরে। চিকিৎসকরা শিশুটিরঅস্ত্রোপচারও করেছিলেন।
অভিযুক্ত সৎ-মা আলিফা আক্তার রিপা জেল হাজতে রয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে যত দ্রুত সম্ভব মামলার অভিযোগপত্রদেওয়া হবে বলেও জানান।